গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বই প্রদর্শনীর উদ্বােধন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন লেখকের প্রায় ১শত বই প্রদর্শনীতে স্থান পায়।
উদ্বােধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা আখতার বানু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বােধন করেন,স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার এসএম নাজমুল হক সাগর। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সবুক্তগীন মাহমুদ পলাশসহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।