মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মে: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বজ্রপাতে মারা গেছে শাহিদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ । হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষনা করে। নিহত শাহিদা শাহারবাটি গ্রামের হঠাৎপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,শাহিদার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে। শাহিদার স্বামী আব্দুর রাজ্জাক জানান, আজ রোববার সন্ধ্যায় ঝড়ের মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে তার স্ত্রী আহত হন। আহত শাহিদাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।