মেহেরপুর নিউজ, ১৩ মে: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের বহালপাড়া মাঠে ধান কাটার কাজ করার সময় বজ্রপাতে জিয়ারুল ইসলাম নামের এক দিনমজুর মারা গেছে। রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরো তিন জন আহত হয়েছে। নিহত জিয়ারুল ইসলাম উপজেলার হাড়াভাঙা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। আহতরা হলেন- আবুল হোসেন, লালন হোসেন ও সাইদুর রহমান। এদের মধ্যে সাইদুর রহমান মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার সময় জিয়ারুল, আবুল হোসেন, লালন হোসেন, সাইদুর রহমানসহ বেশ কয়েকজন দিনমজুর মাঠে ধান কাটার কাজ করছিলেন। এসময় আকষ্মিকভাবে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে একটি বজ্রপাতে ঘটনাস্থলেই জিয়ারুল ইসলামের মৃত্যু হয়। বাকিরা আহত হয়। এদিকে উপজেলার ধলা গ্রামে অপর একটি ব্রজপাতের ঘটনায় দুই মহিলা আহক হয়েছে। তারা হলেন একই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) , সোহরাভ হোসেনের স্ত্রী রওজা খাতুন(৫৫) ।