গাংনী প্রতিনিধি :
বন্ধু ছাড়া জীবন অসম্ভব। জীবন-জীবিকার তাগিদে অনেকেই দেশ কিংবা দেশের বাইরে থাকলেও যোগাযোগ কিন্তু থাকেই বন্ধুদের সাথে। আর যারা নিজ এলাকাতে কিংবা দেশের মধ্যেই কর্মব্যস্ত থাকে তারাও কিন্তু মিলিত হয় একত্রে। সেটা হতে পারে হঠাৎ কিংবা নির্দিষ্ট একটা সময়ে।
বন্ধুরা ছিল, আছে এবং থাকবে। বন্ধুত্বের বন্ধন সব সময়ই দৃঢ় ও মজবুত থাকে এটাই প্রমাণ করলেন মেহেরপুরের ঐতিহ্যবাহী গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুরা।
শুক্রবার ভাটপাড়া নীলকুঠিতে (ডিসি ইকোপার্ক) গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের পুনর্মিলনী স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়। গত কয়েকদিন ধরেই বন্ধু ৯৭ পুনর্মিলনীর জল্পনা-কল্পনা শেষে সকলেই মিলিত হয়েছিলেন একত্রে।