বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বর্ণাঢ্য আয়ােজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

October 27, 2024

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়ােজনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শােভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক,জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে-আব্দুল আউয়াল,মনিরুজ্জামান গাড্ডু ও আলফাজ উদ্দীন।

এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু, সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দাল হক,সাধারণ সম্পাদক গােলাম কাউছার,গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ হােসেন,গাংনী পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।