বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বাঁধাগ্রস্থ শিশু বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

August 03, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁধাগ্রস্থ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করােনা ভাইরাসের কারণে লকডাউন থাকা গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট বাঁধাগ্রস্থ শিশু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন বাঁধাগ্রস্থ (প্রতিবন্ধী) বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য সাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।