বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনার লক্ষে তথ্য ও মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

December 10, 2015

মেহেরপুর নিউজ,১০ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীতে শিশুর স্বাস্থ্যের উন্নয়ন, বাল্যবিবাহ মুক্ত ধানখোলা ইউনিয়ন ঘোষণা ও স্থানীয় জনগোষ্ঠির ভূমিকা শীর্ষক তথ্য এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১২ টার দিকে ধানখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একটি বে সরকারী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, জেলা প্রশাসকের সহধর্মিনী লতিফা খানম প্রমুখ। এসময় মসজিদের ইমাম,কাজি,প্রধান শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।