বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বাল্য বিবাহ প্রতিরোধে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 12, 2016

মেহেরপুর নিউজ,১২ মার্চ: মেহেরপুরের গাংনীতে বাল্য বিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের ভুমিকা করনীয় শীর্ষক দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান। এসময় উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা,নাছিমা বেগম,ভাইস চেয়ারম্যান লাইলা আনজু মান বানু,বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার,কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন,ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ষোলটাকা ইউপি চেয়ারম্যান আইযুব আলী সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।