বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিএনপির উদ্যােগে স্বাধীনতা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 26, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৯টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে আলােচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টাে। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা ইনসারুল হক ইন্সু গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলা প্রমুখ।