বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিএনপির ঝটিকা মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 23, 2023

 গাংনী প্রতিনিধি :

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসীল ঘােষণার প্রতিবাদে ও অবরােধ সফল করতে মেহেরপুরের গাংনীতে বিএনপির ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ভােরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর ঝিনেরপুল নামক স্থানে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্বে প্রদান করেন গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু ও মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব এনামুল হকসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।