মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রবীণ নেতা ও গাংনী থানাপাড়ার বাসিন্দা আবুল হাসেম ফুল চাঁদ ইন্তেকাল (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রবিবার ভোরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান । মরহুম ফুলচাঁদ এর ভাতিজা ও
গাংনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এনামুল হক জানান,চাচা ফুলচাঁদ রবিবার ভােরে নিজ বাসভবনে স্ট্রােক করেন। তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রবিবার বিকেল ৩টার সময় গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম ফুলচাঁদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।