বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিএনপির মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 06, 2023

গাংনী প্রতিনিধি :

বিএনপির ডাকা অবরােধ সফল করতে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির উদ্যােগে নওয়াপাড়া বাজারে বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সােমবার সকাল ৭টার দিকে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহাবুব আলম। এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।