মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার জােড়পুকুরিয়া গ্রামে নির্বাচনী পরবর্তী সহিংসতায় জামায়াতে ইসলামের ৩ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- জােড়পুকুরিয়া গ্রামের মাসুদ রানা (৩৭),জুয়েল রানা (২৭) ও উজ্জ্বল হােসেন (৩৭)।
শুক্রবার সকাল ৮টার দিকে জোড়পুকুরিয়া বাজারে হামলার ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান,শুক্রবার সকালে জোড়পুকুরিয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ভোট প্রদান ও নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। এসময় বিএনপি সমর্থিত মহিবুল ইসলাম ও রিপন হোসেনের সঙ্গে জামায়াত সমর্থিত মাসুদ রানা, জুয়েল ও উজ্জ্বল এর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান,আহতদের মধ্যে উজ্জ্বল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ২জন চিকিৎসাধীন রয়েছেন।
গাংনী থানার (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।