বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

October 31, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে নাশকতা মামলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আসমাউল (২৬), জালশুকা গ্রামের গঞ্জের আলীর ছেলে ইসরাইল হােসেন (৪০), একই গ্রামের গােলাম রসুলের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও তারা চাঁদের ছেলে শামসুল হুদা (৫০),গাংনী পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহপাড়ার নবীছুদ্দীনের ছেলে মানিক রসুল (৩০), গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বড় বামন্দী গ্রামের সৈয়দ আলীর ছেলে হাফিজুর রহমান (৫০)।

সােমবার দিবাগত রাতের ভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী।