বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিএনপি অফিসে হামলার অভিযােগে ছাত্রলীগের ১৪ জনের বিরুদ্ধে মামলা

By মেহেরপুর নিউজ

August 26, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি অফিসে হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে ।

বৃহস্পতিবার(২৫-আগস্ট) গাংনী পৌর যুবদলের আহ্বায়ক ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম বাদি হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মামলাটি দায়ের করেছেন । মামলাটির তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ১৩ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের দলীয় কার্যালয়ে বসেছিলেন। এসময় ছাত্রলীগের মিছিল মিছিল শেষে পরিকল্পিতভাবে গাংনী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর চালায়। এসময় অফিসের আসবাবপত্র,মোটরসাইকেল ও দলীয় সাইনবোর্ড ছিড়ে ফেলেন। এমন অভিযোগ তুলে মামলা করা হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকসহ ১৪জন ছাত্রীগ নেতাকর্মীর নামে মামলা করা হয়