মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার বিকেলে গাংনী বাজারে জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। এর পর সন্ধ্যায় জামায়াতের বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
বুধবার সকালে গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা চলছিল। এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আলম হুসাইনকে হামলার চেষ্টা করেন। তবে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। এর পর বিকেলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লাঠিসহ প্রতিবাদ মিছিল করা হয়।
অন্যদিকে,জামায়াতের নেতাকর্মীদের প্রকাশ্যে লাঠি নিয়ে মিছিলের প্রতিবাদে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে সন্ধ্যায় মিছিল অনুষ্ঠিত হয়।