বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিএনপি নেতা আমজাদের নেতৃত্বে সমাবেশ

By মেহেরপুর নিউজ

August 15, 2024

গাংনী প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে

মেহেরপুরের গাংনীতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হােসেন।

পরে গাংনীস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হােসেন। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।