বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিএনপি নেতা রওশন আলীর মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

By Meherpur News

August 26, 2025

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলীর মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার গাংনী উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন রওশন আলীর ছেলে আমির হামজাসহ অন্যান্যরা। বক্তারা বলেন, রাজনৈতিক রােষানলের পড়ে রওশন আলী বিভিন্ন মামলায় হাজতবাস করছেন। অভিলম্বে তার মুক্তি দিতে হবে।