বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিদেশে লোক পাঠানোর বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ।। আহত ৮

By মেহেরপুর নিউজ

May 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে: মেহেরপুরের গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামে বিদেশে লোক পাঠানোর বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছে। আহত সানোয়ার হোসেন (৪০), রশিদা খাতুন (৩৮), মোকলেছুর রহমান (৩৫) ও সেন্টু মিয়াকে (৩২) প্রথমে গাংনী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। এ ব্যাপারে গাংনী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে দু’পক্ষ। জানা গেছে,আজ বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মালদ্বীপ প্রবাসী আলামিন হোসেন প্রতিবেশী এনামুল হককে চার মাস আগে মালদ্বীপ নিয়ে যায়। এনামুলের কর্মক্ষেত্র উপযুক্ত হয়নি এমন অভিযোগ তুলে এনামুলের পরিবারের লোকজন আলামিনের পরিবারের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। এ বিরোধের জের ধরেই বৃহস্পতিবার সকালে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।