গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম বাগ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃদ্ধ সিরাজুল কাজীপুর গ্রামের বর্ডারপাড়া নঈমুদ্দীন বাগের ছেলে।
শনিবার দুপুরের দিকে নিজ বাড়িতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
স্থানীয়রা জানান,সিরাজুল দুপুরের দিকে গরুর ঘাস মাথায় নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ঢুকতেই উঠানের উপর দিয়ে সংযােগকৃত বিদ্যুতের তারে হাতে থাকা হাসুয়া ঠেকলে,তিনি বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গাংনী থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।