বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু, আহত ১

By Meherpur News

May 03, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এনামুল হক (৫৫) নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মনোয়ারা বেগম (৬৫) নামে এক নারী আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক সাহারবাটী গ্রামের মৃত নজের আলীর ছেলে। আহত মনোয়ারা বেগম একই গ্রামের ফনি মিয়ার স্ত্রী।

স্থানীয় বাসিন্দা শারমিন সুলতানা জানান, সকালের দিকে এনামুল হক সাহারবাটী বাজারের খােকন মিয়ার দোকানের টিনের ছাউনি মেরামতের কাজ করছিলেন। অসাবধানবশত টিনের সাথে বিদ্যুত লাইনের তারে (কেবলে) স্পর্শ করলে,মারাত্বরক ভাবে আহত হন। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডা. বুধাদীপ্ত দাস তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা বেগমও বিদ্যুত স্পৃষ্ট হয়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।