বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে যুবক আহত

By মেহেরপুর নিউজ

September 15, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে বিদ্যুত স্পৃষ্টে নাজমুল হােসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আহত নাজমুল নওয়াপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

বুধবার সকালে নিজ বাড়িতে টেবিল ফ্যানের বিদ্যুত লাইন থেকে বিদ্যুত স্পৃষ্ট হয়ে নাজমুল আহত হয়।

স্থানীয়রা জানান, নাজমুল ফ্যানের বাতাস দিয়ে শাকের বীজ পরিস্কার করছিলেন। এসময় ওই ফ্যানের বিদ্যুত লাইন নাজমুলের শরীরে স্পর্শ করলে,সে আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।