বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

October 09, 2022

মেহেরপুর নিউজ:

নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ বছর বয়সী শিশু ইবনে মায নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুরের গাংনী ভিটাপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশু ইবনে মায মেহেরপুর সদর উপজেলার বাড়াদী গ্রামের বুলবুল আহমেদের ছেলে। জানা গেছে ইবনে মায কয়েকদিন পূর্বে তার মায়ের সাথে নানাবাড়ি গাংনীর ভিটাপাড়া হারেজ উদ্দিনের বেড়াতে যাই। রবিবার সকালে শিশু ইবনে মায-র সিঁড়ি ঘরের নিচে মটারের তার টানাটানি করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়। এ সময় বাড়ির সকলে ঘুমিয়ে ছিল। পরে শিশুদের কান্না শুনে বাড়ির লোকজন উঠে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পরে।

মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুটফুটে শিশু ইবনে মায-র আকস্মিক মৃত্যুতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।