বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন স্থগিত

By মেহেরপুর নিউজ

September 13, 2022

 মেহেরপুর নিউজ:

এসো নবীন দলে দলে ভয় নেই রক্তদানে, স্বপ্নবাজ তরুণদের নিরলস প্রচেষ্টায় আমাদের জন্মভূমি মেহেরপুর, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন গ্রামে ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন আমাদের জন্মভূমি মেহেরপুর ও বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটি নামের একটি সংগঠন। তারই ধারাবাহিকতায় আজ সকাল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করার কথা ছিল গাংনি জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজে, কিন্তু আবহাওয়া প্রতিকূলতার কারণে তা স্থগিত করেছে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ইব্রাহিম বলেন আমাদের মূল উদ্দেশ্য যখন মানবসেবা করা কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে সাধারণ মানুষ সেবাটি নিতে আসতে পারবে না,তাই উক্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।