গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলায় আউশ ধান চাষ বৃদ্ধি করার লক্ষ্যে সরকারীভাবে বিনামূল্য ধান বীজ ও সার বিতরণের উদ্বােধন করা হয়েছে।
রবিবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। গাংনী উপজেলায় ৩ হাজার ১৫০ জন কৃষকের প্রত্যেককে এক বিঘা করে জমি ব্রি ধান ৪৮ আবাদের জন্য বীজ ও সার প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৫ কেজি বীজ ও ৩০ কেজি সার রয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদা এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দিন আহমেদ।