সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে আগামী ১৭ মার্চ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু, দিবস, ২৫ মার্চ,গণহত্যা দিবস ও ২৬ মার্চ,মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দশটার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়ােজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার ওসি বজলুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী,জেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আবদুল হালিম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।