সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিক বেঞ্চ ও ফ্যান বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
এ সময় আরাে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাপ আলী শেখ প্রমুখ। উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্ট (জাইকা)’র সহযোগীতায় গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ১৬০ জোড়া প্লাস্টিক বেঞ্চ ও ১৭৮ টি সিলিং ফ্যান তুলে দেওয়া হয়। একই সাথে গাংনী উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২০০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।