টপ নিউজ

গাংনীতে বিশেষ অবদান রাখায় ৩ নারীকে সম্মাননা প্রদান

By মেহেরপুর নিউজ

March 13, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে শিক্ষা, রাজনীতি ও কর্মসংস্থানে বিশেষ অবদান রাখায় তিনজন নারী নেত্রীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযােগিতায় জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম সম্মাননা ক্রেষ্ট প্রদান করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী সরকারী ডিগ্রী কলেজের (অবসরপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আব্দুর রশিদ,গাংনী সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা রিজিয়া খানম, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদা খাতুন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন। করমদী ডিগ্রী কলেজের প্রভাষক এএম সায়েম পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, গীতিকার শহিদুল ইসলাম শাওন, ইউনিয়ন পর্যায়ে সম্মাননা প্রাপ্ত নারীনেত্রী ফরিদা পারভিন, আফরোজা খাতুন।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গাংনী পাইলট সরকারী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিজিয়া খানম,রাজনীতিতে বিশেষ অবদান রাখায় নারী নেত্রী নুরজাহান বেগম ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় খুরশিদা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।