বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিশ্ব মা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

May 14, 2023

 সাহাজুল সাজু :

“শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম । এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।