মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ অক্টোবর: পারিবারিক কলহের জের ধরে মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের তাহাজউদ্দিনের মেয়ে এবং একই গ্রামের ভ্যানচালক মানিকের স্ত্রী দিপালী খাতুন নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। রোববার সকাল ১০ টার দিকে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত দিপালীর মা রোকেয়া জানান, শনিবার সন্ধ্যায় দিপালী ও তার স্বামী মানিক তাদের বাড়িতে বেড়াতে আসেন। রাত্রিযাপন শেষে রোববার সকাল ৮টার দিকে দিপালী বিষপান করে। টের পেয়ে বাড়ির লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে সে মারা যায়।