গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রামে বিষপানে সাজ্জাদ হোসেন (২৩) নামের এক পল্লী চিকিৎসক আত্মহত্যা করেছেন। সাজ্জাদ ওই গ্রামে শাহাদত হোসেনের ছেলে।
শনিবার বিকেলের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়রা জানান শনিবার সকালে সাজ্জাদ হোসেনের মায়ের সাথে বাড়ির কাজকর্ম নিয়ে তার স্ত্রীর ঝগড়া হয়। সাজ্জাদ তাদের বিরোধ মেটাতে গিয়ে মায়ের সাথে মনোমালিন্য হয়। এনিয়ে অভিমানে সে সবার অজান্তে নিজ বাড়িতে বিষপান করেন।
এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় বামন্দী শহরের একটি ক্লিনিকে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,এ বিষয়ে এখনও কােন অভিযােগ পায়নি।