বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিষপান করিয়ে এসএসসি পরিক্ষার্থীকে হত্যার অভিযোগ ।। আটক -১

By মেহেরপুর নিউজ

January 21, 2016

মেহেরপুর নিউজ, ২১ জানুয়ারী: মোবাইল ফোনে দেয়া নেয়াকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনীতে আল আমীন নামের এক এসএসসি পরিক্ষার্থীকে কোমল পানিয়’র সাথে বিষাক্ত পদার্থ মিশিয়ে পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় পুলিশ বুধবার রাতে উপজেলার কাজীপুর থেকে জাহিদুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে। নিহত আল আমিপনা চৌগাছা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। সে চৌগাছা গ্রামের চা বিক্রেতা আসমত আলীর ছেলে। স্থানীয়রা জানান, গত রবিবার সন্ধ্যার দিকে আল আমীনের মোবাইল ফোন নেওয়ার উদ্যোশে তাকে ফুসলিয়ে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে নিয় গিয়ে কোমল পানির সাথে বিষাক্ত দ্রব্য মিশিয়ে পান করায় তার নিকট আত্মীয় কাজিপুর বর্ডার পাড়ার এলাকার সাগর আহমেদ ও তার সহযোগী জাহিদুল ইসলাম। এর পরপরই সে মারাত্বক অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়। আল আমীনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্খানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সন্ধ্যায় আল আমিন মারা যায়। গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় সাগরের সহযোগী জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে। সাগরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে, আল আমিন হত্যার মূল হোতা অভিযুক্ত সাগর আহমেদকেও গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও সহপাঠিরা।