বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিষ ক্রিয়ায় কৃষকের মৃত্যু

By মেহেরপুর নিউজ

April 11, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কুঠিভাটপাড়া গ্রামে ধানের জমিতে বিষ প্রয়ােগের সময় বিষ ক্রিয়ায় আবু তালেব (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ২ সন্তানের জনক কৃষক আবু তালেব কুঠি ভাট পাড়া গ্রামের চৌধুরী পাড়ার মৃত তাহাজ উদ্দীনের ছেলে।

রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা রাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। স্থানীয়রা জানান, আবু তালেব রবিবার দুপুরের দিকে গ্রামের একটি মাঠে নিজ ধানের জমিতে পােঁকা নিধন করার লক্ষে বিষ স্প্রে করছিলেন। অসাবধানবশত ওই বিষ তার নাকে-মুখে প্রবেশ করে । পরে মারাত্মক ভাবে আহত হয়। মাঠের অন্যান্য কৃষকরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,সন্ধ্যারাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।