বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বীর মুক্তিযােদ্ধা আব্দুল খালেক মাস্টারের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

May 03, 2022

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযােদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মুক্তিযােদ্ধা আব্দুল খালেক গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা ও গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

আজ মঙ্গলবার (৩মে) সকাল সাড়ে ১১টার দিকে গাংনী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের অস্থায়ী বাসভবনে অসুস্থ্যজনিত কারণে মারা যান

মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকেল ৪ টার সময় গাংনী পাইলট মাধ্যমকি বিদ্যালয় এন্ড কলজে চত্বরে।

এছাড়াও আব্দুল খালেক-এর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর মাধ্যমকি বিদ্যালয় মাঠে।