গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকেল ৩ টার দিকে বার্ধক্যজনিত কারণে গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ঝােড়পাড়া গ্রামের নিজ বাসভবনে মারা যান। রবিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। গাংনী থানা পুলিশের একটিদল তাকে গার্ড অব প্রদান করে।
এর আগে তাকে রাষ্ট্রের পক্ষে জাতীয় পতাকা দিয়ে আচ্ছ্বাদিত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম।
এসময় উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম সাকলায়েন ছেপু, ইউপি সদস্য বকুল হােসেন,বীর মুক্তিযােদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সােমবার সকাল ৮টার সময় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান, তার ছেলে আলাউদ্দীন।