বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন

By Meherpur News

March 28, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে গাংনী থানা পুলিশের একটিদল গার্ডঅপ অনার করে। পরে রাস্ট্রের পক্ষ থেকে তাকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছ্বাদিত করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার হােসেন।

এসময় উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি উত্তম কুমার দাস, মেহেরপুর জেলা মুক্তিযােদ্ধা সংসদের আহবায়ক শামসুল আলম সােনাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। পরে স্থানীয় একটি ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় গােরস্থানে দাফন সম্পন্ন হয়।

এর আগে শনিবার ভাের ৪টার দিকে বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী সাহারবাটী গ্রামের নিজ বাসভবন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সংসার জীবনে তিনি ছিলেন ৩ পুত্র সন্তানের জনক ।