সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর (৭৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না.. রাজিউন) ।
শনিবার ভােরে তার নিজ বাড়ি গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের ভিটাপাড়া মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৯ ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আসর চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাস্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে গ্রামের গােরস্থান ময়দানে দাফন করা হয়। তার মৃত্যুর খবর শুনে গাংনী উপজেলা উপজেলা নিবার্হী অফিসার (নবাগত) আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শামসুল আলম সোনাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে, জানাজার আগে গার্ড অব অনারসহ মরহুমের কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছ্বাদিত করা হয় এবং রাস্ট্রেীয় মর্যাদায় পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার আনোয়ার হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, মুক্তিযোদ্ধা কমান্ডে সাবেক কমন্ডার শামসুল আলম সোনাসহ সহযোদ্ধা মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান সন্ততি এবং নিকটাত্মীয়সহ অসংখ্য গুনগাহী উপস্থিত ছিলেন।
উপজেলা নিবার্হী অফিসার আনোয়ার হোসেন জানান, আমরা এদেশের একজন মুক্তিযোদ্ধা একজন স্বাধীনতা যুদ্ধের সূর্যােসন্তানকে হারালাম। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। গাংনী থানার একদল প্রশিক্ষিত পুলিশ সদস্য গার্ড অব অনার প্রদান করে।