বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বৃক্ষ রােপণ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা

By মেহেরপুর নিউজ

September 06, 2022

সাহাজুল সাজু :

‘পতিত জমি আবাদ করি, কৃষি সমৃদ্ধ মেহেরপুর গড়ি’ ‘দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’মাননীয় প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষায় তথা সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে বৃক্ষ রোপণে বিষয়ে কৃষকদের নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা (এলজিআরডি) কর্মকর্তা গোলাম রব্বানী। এসময় বক্তব্য রাখেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যেই বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ।

কৃষির উন্নয়ন ছাড়া এদেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। সরকার কৃষকদের আবাদে বিভিন্ন প্রকার সার ভর্তুকি মূল্যে প্রদান করে আসছেন। আপনারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন করেন। আপনার জীবন বাঁচাতে এবং পরিবেশ রক্ষায় বেশী বেশী গাছ লাগান, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।