টপ নিউজ

গাংনীতে বৃদ্ধার আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

May 17, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে মহিতন নেছা (৬৫) নামে এক বৃদ্ধা গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃদ্ধা মহিতন ছাতিয়ান গ্রামের মধ্যপাড়া ওমর আলীর স্ত্রী।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মহিতন নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান,মহিতনের সন্তানরা ঠিকমত দেখা শোনা করে না। যার কারণে অভিমানে সে আত্মহত্যা করেছে। মহিতনের জামাতা আবুল কাশেম মাস্টার জানান, আমার শ্বাশুড়ি শারীরিক ভাবে অসুস্থ ছিল। যার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাংনী থানা সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।