বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বেকার যুবকের আত্মহত্যা

By Meherpur News

February 20, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ভােমরদহ গ্রামে মোবারক হোসেন (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

যুবক মােবারক ভােমরদহ স্কুল পাড়ার আক্কাছ আলীর ছেলে।

শুক্রবার সকাল ১১টার দিকে যুবক মােবারক নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়দের ধারণা,যুবক মােবারক ছিলেন বেকার। বেকারত্ব ঘােচাতে কয়েকবার প্রবাসে যাওয়ার চেষ্টা করেন। নানা জটিলতায় তার যাওয়া হয়নি প্রবাসে। সে থেকে মােবারক মানষিক ভাবে ভেঙে পড়েছিলেন। হয়তাে সে কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।