মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালনায় প্রাণ গেলো স্কুল ছাত্র কিবরিয়া হোসেনের (১৫)। এঘটনায় অপর দুই ছাত্র আহত হয়েছেন। মটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
কিবরিয়া হোসেন গাংনী উপজেলার খড়মপুর গ্রামের ইনতাজুল হকের ছেলে এবং গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র। আহতরা হল, একই বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ধর্মচাকী গ্রামের মুদাহিদ হোসেন ও কাষ্টদহ গ্রামের পলক হোসেন।
রোববার বেলা ১০ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পৌর এলাকার আখ সেন্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কিবিরয়ার বন্ধু পলক হোসেন জানান, কাষ্টদহ গ্রাম থেকে তিন বন্ধু মটরসাইকেল যোগে স্কুলে ফিরছিলাম। পশ্চিম মালশাদহ পার হয়ে মটরসাইকেলের গতি বাড়ায় কিবরিয়া আমরা তাকে অনেক অনুরোধ করার পরেও সে গতি কমায়নি।
এক পর্যায়ে সে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি ওবাইদুর রহমান।