মেহেরপুর নিউজ,০২ জুলাই:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে বাড়িতে পানি যাওয়া কে কেন্দ্র করে বোমা ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়ায় গেছে। এসময় মোহাম্মদ আলী বিশ্বাস নামের এক ব্যক্তি আহত হয়েছে। আহতবস্থায় তাকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগকারী মোহাম্মদ আলী বিশ্বাস জানান,তার বাড়িতে পানি যাওয়া কে কেন্দ্র সহদর ভাই মঙ্গল হোসেন,ইমরান আলী ও তার ছেলে আছেল এবং আরজউল্লাহর ছেলে আবু তার উপর আতর্কিত হামলা করে। এসময় মঙ্গল আলী বোমা ইমরান হোসেন গুলি ছোড়ে। গুলিতে তিনি আহত হয়েছে বলে দাবি করলেও গাংনী হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার সেলিম উদ্দীন জানান, মোহাম্মদ আলী বিশ্বাস’র শরিরে গুলির কোন চিহৃ পাওয়া যাইনী। তবে তার মাথায় সামান্য আঘাতের চিহৃ রয়েছে। প্রত্যক্ষদর্শী একই এলাকার সামছুল আলীর ছেলে একলাস হোসেন জানান, তারা শব্দ শুনতে পেয়েছেন। শব্দ টি গুলি না বোমা তা নিশ্চিত করতে পারেনী কেউ। এ ব্যপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নী। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,এ ধরনের অভিযোগ কেউ করেনী। অভিযোগ পেলে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।