অন্যান্য

গাংনীতে বোমা ফাটিয়ে গরু লুট ।। বোমাঘাতে স্বামী -স্ত্রী আহত

By মেহেরপুর নিউজ

March 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ: গাংনী উপজেলার হিন্দা গ্রামের ভিটাপাড়া এলাকায় বোমা ফাটিয়ে ২ টি গরু লুট করেছে গরু চোরেরা। এসময় প্রতিরোধ করতে গিয়ে গরু চোরের বোমা হামলায় আহত হয়েছে গৃহকর্তা আকবর আলী মন্ডল (৪৩) ও তার স্ত্রী নারগীছ খাতুন (৩৫)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার সময় এ ডাকাতি ও বোমা হামলার ঘটনা ঘটে। আহত আকবর আলী মন্ডল ও তার স্ত্রী নারগীছ খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আকবর আলীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার  এসএম রেজা। তার শরীরের বিভিন্ন অংশে বোমার স্পি­ন্টারের আঘাতে ক্ষত হয়েছে। আহত নারগীছ খাতুন জানান, রাত ১২ টার দিকে শস্বস্ত্র গরু চোরের দল বাড়ির ভিতর ঢুকে গোয়াল ঘর থেকে ২ টি গরু খুলে নিয়ে চলে যায়। এসময় গরুর শব্দে ঘুম ভেঙ্গে গরু চোরদের প্রতিরোধ করতে গেলে আমাদের লক্ষ্য করে ১ টি বোমা ছুঁড়ে মারে। এসময় বোমাঘাতে আহত হয়ে পড়লে তারা ২ টি গরু নিয়ে পালিয়ে যায়।