বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বোমা ফাটিয়ে প্রবাসির বাড়িতে ডাকাতি

By মেহেরপুর নিউজ

June 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার দূর্লভপুর গ্রামে প্রবাসীর বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতি করেছে ডাকাতরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় এ ডাকাতির ঘটন্ ঘটে। বাড়ির গৃহকর্তি চোমেলা খাতুন জানান, ৮/১০ জনের একটি ডাকাত দল বাড়ির ভিতর প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তারা নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতির ঘটনা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসিরা ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করে। এসময় ডাকাতরা গ্রামবাসিকে লক্ষ করে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ডাকাতির খবর শূনে দ্র“ত ঘটনা স্থলে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।