বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 10, 2017

মেহেরপুর নিউজ,১০ ফেব্রুয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলা সাহারবাটিতে হাফিজুল ইসলাম নামের এক ভুষিমাল ব্যবসায়ীর আড়তের সামনে থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গাংনীর ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রশিদুল ইসলাম বোমাটি উদ্ধার করেন। এএসআই রশিদুল ইসলাম জানান, সাহারবাটি বাজারে ব্যবসায়ী ও মেহেরপুর পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক হাফিজুল ইসলামের আড়তের সামনে একটি লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করা হয়। সাহারবাটি বাজারে ব্যবসায়ী ও মেহেরপুর পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক হাফিজুল ইসলাম জানান, গ্রাম্য গ্রুপিং রাজনীতির কারণে ভয়ভীতি দেখানোর জন্য বোমাটি কেউ রেখে যেতে পারে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।