বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ব্যাংক এজেন্ট হত্যা মামলার পলাতক আসামি আটক

By মেহেরপুর নিউজ

December 31, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে প্রকাশ্য দিবালোকে সিটি ব্যাংক এজেন্ট খাদেমুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামী আক্তারুজ্জামান সেতু(২১)কে আটক  করেছে জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত আখতারুজ্জামান সেতু মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মধ্য পাড়ার আবুল কালাম আজাদের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, চট্টগ্রাম জেলার ডাবল মুরিং থানার আগ্রাবাদ এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা পুলিশের একটি দল সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল হত্যা মামলার পলাতক আসামি আখতারুজ্জামান সেতুকে আটক করে। আটক পূর্বক আখতারুজ্জামান সেতুকে চট্টগ্রাম থেকে মেহেরপুরে নেওয়া হয়েছে।

উল্লেখ্যঃগত ২৬-০৮-২১ তারিখে সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেল যোগে মেহেরপুরের মুজিবনগর থেকে গাংনীতে আসার পথে,গাড়াডোব-আমঝুপি সড়কে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে ব্যাগ ভর্তি টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। খাদেমুল এর আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে,গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন, হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পুলিশ তার(খাদেমুল ইসলাম) ব্যাগ তল্লাশি করেছে ৪৬ লক্ষ টাকা উদ্ধার করে থানার মালখানায় জমা রাখে। গুলি করে হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং-৩০,তারিখঃ২৭-০৮-২১।নিহত খাদেমুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে মিনারুল ইসলাম এর ছেলে।