বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ব্র্যাকের উদ্যোগের বৃক্ষরোপণ

By মেহেরপুর নিউজ

August 25, 2021

 গাংনী প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার বিকেলে ব্র্যাকের উদ্যোগের বৃক্ষরোপণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্র্যাকের গাংনী অফিস চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাকের মেহেরপুর জেলা শাখার সমন্বয়কারী ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর মেহেরপুর এলাকা সুপারভাইজার আবু হানিফ মোড়ল, ব্র্যাকের মেহেরপুর বিডিউ (দাবি) হাসানুজ্জামান,এরিয়া ম্যানেজার (দাবি) নজরুল ইসলাম,এরিয়া ম্যানেজার প্রগতি নিজাম উদ্দীন,গাংনী উপজেলা শাখা হিসাব ব্যবস্থাপক সঞ্জয় সরকার,শাখা ব্যবস্থাপক (দাবি) আকরাম হোসেন ও সিইপি বাবলু কুমারশীল প্রমুখ।