টপ নিউজ

গাংনীতে ভাতাভােগীদের মােবাইলে হিসাব খােলা কার্যক্রমের উদ্বােধন

By মেহেরপুর নিউজ

February 07, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে সমাজ সেবা কর্তৃক প্রাপ্ত ভাতাভোগীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা প্রদান কার্যক্রমের উদ্বােধন করা হয়েছে। বয়ষ্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীদের সঠিক উপায়ে ভাতা পাওয়ার লক্ষ্যে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রবিবার দুপুরের দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন,মেহেরপুর -২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী কাদের মোহাঃ ফজলে রাব্বি। অনুষ্ঠানে ৪০ জন ভাতাভোগি বিকাশ অ্যাকাউন্ট খােলেন। গাংনী উপজেলার ২ হাজার ভাতাভোগি বিকাশে হিসাব খুলবেন বলে জানিয়েছেন গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার কাজী আবুল মনসুর।