মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে ভোট কেন্দ্রের পাশ থেকে ১টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার হিজলবাড়ীয়া গ্রামের ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে ঈদগাহের গ্রিলের সাথে লাল শপিং ব্যাগে মধ্যে কাল কস্টেপ দিয়ে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা। পরের গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা স্বপন আলী জানান, সকালে হিজলবাড়ীয়া ঈদগাহের গ্রিলের সাথে লাল শপিং ব্যাগে তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। গাংনী থানা পুলিশ বস্তুটি বালতির পানিতে রেখে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এটি রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।