বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ভােট কেন্দ্রের বাইরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮জন কর্মী আহত

By Meherpur News

February 12, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে ভােট কেন্দ্রে বাইরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ৮জন কর্মী আহত হয়েছেন। আহতদের বাড়ি আহতদের মধ্যে গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের ৭জন জামায়াত কর্মী ও খাসমহল গ্রামের ১ জন বিএনপি কর্মী।

বৃহস্পতিবার সকাল ৮ থেকে সাড়ে ৯টা পর্যন্ত পৃথক ভাবে দুটি স্থানে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, জামায়াতের কর্মীরা ভােট কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় বিএনপির কর্মীরা তাদের ভােট কেন্দ্রে যেতে বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে দু’দলের মধ্যে সংঘর্ষ বাধে।

তবে, বিএনপির পক্ষ থেকে জানানাে হয়েছে,জামায়াতে ইসলামীর কর্মীরা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।

গাংনী থানার ওসি উজ্জ্বল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।